1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৯.৫৯ পিএম
  • ১৬৫ Time View

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম জাহিদ হোসেন। সে চিড়িয়াখানার হাতির মাহুত আজাদ আলীর ছেলে। নিহত জাহিদের বয়স ১৬-১৭ বছর।

জাতীয় চিড়িয়াখানার এক পরিচালন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা বলেন, ‘হাতির ব্যায়ামের স্থানে এ ঘটনা ঘটে। আজাদ আলীর ছেলে জাহিদ চিড়িয়াখানার কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। সে তার বাবার সঙ্গে সেখানে গিয়েছিল। সম্ভবত অপরিচিত হওয়ায় হাতিটি জাহিদকে সুড় দিয়ে আঘাত করে।’

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘হাতি আক্রমণের পর আজাদ আলী ছেলেকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। তখন পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আজাদ কিছু জানাননি। পরে আজাদ আলীর সঙ্গে আমার কথা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে পথেই জাহিদের মৃত্যু হয়। ছেলের মরদেহ নিয়ে আজাদ মৌলভীবাজারে উদ্দেশে রওনা হয়েছেন বলে জেনেছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com