রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

শাকিব এখনো আমার স্বামী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী সবসময় আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে। এবার একটি বেসরকারি চ্যানেলে এসে তার ব্যক্তিগত জীবনের অনেক কথাই বললেন অকপটে।

বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্ক দা কুমড়ার মতো। ছেলের সুবাদে এক হলেও নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে তা বোঝাই যায়। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতে বুবলীর সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বললেন ভিন্ন কথা। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমাদের বিবাহবিচ্ছেদ ঘটেনি! সেই মোতাবেক শাকিব আমার স্বামী।

সেই অনুষ্ঠানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে সেই আলাপে।

তবে ব্যক্তিগত জীবন ছাপিয়ে সিনেমার কাজে মন দিয়েছেন নায়িকা। প্রতিবছর ঈদে এক একটি ছবি উপহার দিচ্ছেন। তবে এবার একটি নয় একাধিক। তার মধ্যে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমাটির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক। তাতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ ছাড়া জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ নিয়েও পর্দায় আসছেন বুবলী। ২০১৬ সালে সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS