1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পানিশূন্যতায় ভুগছেন কি?

  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৪.৪১ পিএম
  • ২৬২ Time View

শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দিলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে। এর ফলে বার বার পানি পিপাসা লাগে, মুখ শুকিয়ে আসে, চোখ ডেবে যায়, পেশীতে ব্যথা অনুভব হয়। পানিশূন্যতা দেখা দিলে শরীর থেকে ঘাম বের হয় না, চোখে অশ্রু তৈরি হয় না এবং প্রস্রাবের পরিমাণ কমে আসে।  

চিকিৎসকেরা বলেন, প্রস্রাবের রঙ যত হালকা তত বেশি হাইড্রেটেড। আপনার যদি প্রস্রাব কম হয় তবে এটি একটি খারাপ লক্ষণ।  শারীরিক পরিশ্রম করার সময়েও যদি ঘাম বের না হয়, চোখ যদি অশ্রু তৈরি করতে না পারে; তার অর্থ আপনি পানিশূন্যতায় ভুগছেন। 

মাঝারি থেকে গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণ-

মাঝারি বা গুরুতর পর্যায়ের পানিশূন্যতা তৈরি হলে রোগী খামখেয়ালীপূর্ণ আচরণ করে। মেজাজ হয়ে পড়ে খিটখিটে। এরা একটুতেই ক্লান্তিবোধ করে। পানিশূন্যতার পরিমাণ গুরুত্বর হলে রোগীর দ্রুত হৃদস্পন্দন হয়। গুরুতর পানিশূন্যতা দেখা দিলে শরীর ভেঙে যেতে শুরু করে। ফলে শরীরে অনেক স্থায়ী ক্ষতি হতে পারে।

চিকিৎসকেরা বলেন, শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে হৃদপিণ্ডকে শরীরে অক্সিজেন সরবরাহ করতে কঠোর পরিশ্রম করতে হয়। যার অর্থ হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত স্পন্দিত হয়।  এ অবস্থায় ফুসফুস যাতে আরও অক্সিজেন গ্রহণ করতে পারে সেজন্য ব্যায়াম করতে হবে, ধ্যান, প্রার্থনা বা ইয়োগা করতে হবে।

পানিশূন্যতা দূর করার উপায়: ইফতার ও সেহরিতে তরল জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। এ ছাড়া শাকসবজি খেতে হবে। কারণ শাকসবজিতে থাকে উচ্চ মাত্রার পানি। এ ছাড়া মৌসুমী ফল, মাছ, ডাল, দুধ পানিশূন্যতা দূর করতে পারে, সুতরাং এসব খাবার খেতে হবে।

পানিশূন্যতা দেখা দিলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরিধান করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com