1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

লড়াই ছাড়া কোনো বিকল্প নেই

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০.২৯ পিএম
  • ১৭৭ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিক্রম করছি। আমাদের চারদিকে শুধু সমুদ্র। শুধু সমুদ্র নয়, চারদিকে প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। প্রতিবেশী দেশের আশ্রয়-প্রশ্রয়ে বর্তমান সরকার আজ অবৈধভাবে ক্ষমতায় এসেছে।

আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চাঁদপুর ২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এ দেশের মানুষ আমাদের সাথে আছে এমন মন্তব্য করে রিজভী বলেন, আমরা এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলি। স্বাধীনতা, তার যে ভোটাধিকার হরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চায়।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার প্রতিবেশী দেশের আশ্রয়-প্রশ্রয় নিয়ে অবৈধভাবে ক্ষমতা জবর দখল করে আছে। এটি কোনো বৈধ সরকার নয়, এটি একটি ডামি সরকার।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, চারদিকে পাহাড় আর পেছনের সমুদ্র। আমাদের সেখানে দাঁড়িয়েই এ দেশের স্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বিঘ্ন ভোট দিয়ে আমাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত করতে পারি সেটি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com