মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে আবারও একমি পেস্টিসাইড মাধবপুরে পর্যটনে উদ্বেগ বাড়াচ্ছে ভয়ংকর গুপ্ত অপরাধীরা অবিবাহিত মেহের নিগার কুড়িয়ে পাওয়া শিশুর মা হতে চান, আইনি সহায়তা প্রার্থনা ঈদুল ফিতরে ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত, ১০৪৬ জন আহত: যাত্রী কল্যাণ সমিতি কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

সততা দেখতে হলে হাসিনা-রেহানা-জয়-পুতুলের দিকে তাকান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২০৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা৷ সততা, সাহস দেখতে চান তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের দিকে তাকান।

সোমবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গেলো ১৫ বছরে এই পরিবারের কেউ ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠেননি৷ গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, এই পরিবারের সবাই সততার আদর্শে উজ্জীবিত। 

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নীরবে এসে, নিঃশব্দে চলে যান৷ কেউ টেরও পায় না৷ তার জন্যই ডিজিটাল বিপ্লব হচ্ছে দেশে৷ অথচ কোনো সাড়াশব্দ নেই।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির ব্যাঙদের (বিএনপিকে ইঙ্গিত করে) আওয়াজ বেড়ে গেছে৷ আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই৷ বিএনপি যেনো ছোবল দিতে না পারে, সেজন্য পাঁচবছর দেশ পাহারা দেবে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS