1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ভৈরবে ডাক্তারের ভুল তথ্যে গর্ভাবস্তায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১১.১৮ এএম
  • ৩০২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভুল তথ্যের চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে পৌর শহরের লক্ষীপুর এলাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আবেদীন হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। অভিযুক্তরা ডাক্তাররা হলেন, ডা. আমিন উদ্দিন আহম্মেদ, ডা. উম্মুল খায়ের মাহমুদা ও ডা. ফারজানা রহমান। 

প্রসূতি নারী পৌর শহরের চন্ডিবের খাঁ বাড়ির আজাহারুল ইসলাম খানের স্ত্রী প্রমি খানম।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রসুতি নারী প্রমি খানম গর্ভবতি হওয়ার পর থেকেই আবেদীন হাসাপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। ১৩ মার্চ বুধবার আল্ট্রাসনোগ্রাম করেন ডা. আমিন উদ্দিন আহম্মেদ। রিপোর্ট দেখে হাসপাতালের চিকিৎসক ডা. ওম্মুল খায়ের রোগীর স্বজনদেরকে জানান বাচ্চা ডেলিভারীর হতে আরো একমাস সময় বাকি আছে। রোগীর অবস্থা খারাপ দেখে স্বজনরা পুনরায় ১৫ মার্চ ডাক্তারের কাছে গেলে ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা একপর্যায়ে বলেন রোগীর অবস্থা বেশী ভাল না। রোগীকে আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। আপনারা রোগীকে দ্রুত ঢাকায় নিয়া যান। তখন চিকিৎসাধীন অবস্থায় তড়িঘড়ি করে রোগীকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকার একটি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার দেখেন তিন থেকে চার দিন আগেই নবজাতকটি গর্ভাবস্থায় মারা গিয়েছে। দ্বায়িত্বশীল ডাক্তারের দেয়া ভুল তথ্যের ফলেই নবজাতকটি মারা যায়। 

এঘটনায় প্রসূতি নারীর স্বামী আজাহারুল ইসলাম খান আজ শনিবার ১৬ মার্চ সন্ধ্যায় বাদী হয়ে আবেদীন হাসপাতালের ডা. উম্মুল খায়ের মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে প্রসুতি নারীর স্বামী আজাহারুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন পর আমার ছেলে সন্তান হওয়ার সময় হয়েছিল। আমি টাকা পয়সা ইনকাম করছি পরিবারের জন্য। আজ আবেদীন হাসপাতালের ডাক্তারদের দেয়া ভুল ইনফরমেশনের কারণে আমি আমার সন্তান হারিয়েছি। একাধিকবার আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করেও তারা সঠিক তথ্য দিতে পারে নি। শুধু পরিক্ষার নামে টাকা নিয়েছে। ঢাকায় নেয়ার পর ডাক্তাররা কয়েকটা পরিক্ষা করেই বলেছে আমার স্ত্রীর পেটে আমার সন্তানের হার্টবিট চলছে না। পরক্ষণে সিজার করে দেখেন নবজাতক শিশুটি মৃত। আমি আবেদীন হাসপাতালের ডাক্তারদের বিচার চাই। 

এ বিষয়ে ডা. উম্মুল খায়ের মাহমুদার মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, ভুল চিকিৎসার বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের হাসপাতালে সিজার অপারেশনটি হয়নি। ঢাকায় একটি হাসপাতালে নবজাতক শিশু মারা গেছে। 

এ ঘটনায় ভৈরব থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালটি পরির্দশন করে এসেছি। সন্ধ্যায় লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com