শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া অফিসের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশজুড়ে আজ ঈদুল ফিতর উদযাপন

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৯৯ Time View

বেসরকারি খাতের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে। এটি হবে বাংলাদেশে প্রথম ব্যাংক একীভূতকরণ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ইতিমধ্যে এক্সিম ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংকগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, স্বেচ্ছায় একীভূতকরণের পদক্ষেপ নিতে ব্যাংকগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। এ সময়ের মধ্যে কে কোনটির সঙ্গে একীভূত হবে তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করতে পারবে। তা না হলে মার্চে এ প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলেও আশ্বস্ত করেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS