1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

বাণিজ্য ঘাটতি কমেছে ৮৭৭ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯.১১ পিএম
  • ১৫২২ Time View

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৬২ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে ১ হাজার ৩৩৯ কোটি ডলারের ঘাটতি ছিলো। আর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে ৮৭৭ কোটি ডলার।

রোববার (১০ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের হালানাগদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশ ৩ হাজার ১৩৯ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে। তার বিপরীতে আমদানি করেছে ৩ হাজার ৬০২ কোটি ডলারের পণ্য ও সেবা। সব মিলিয়ে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি থেকে যাচ্ছে ৪৬২ কোটি ডলার।

গত জানুয়ারি শেষে বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩১৪ কোটি ডলারে, এক মাসে আগেও যা ছিল মাত্র ১৯৫ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি শেষে এ হিসাবে ঘাটতি ছিল ৪৬৪ কোটি ডলার।

চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা মানে নিয়মিত লেনদেনে কোনো ঋণ করতে হয় না দেশকে। আর ঘাটতি থাকলে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।

নানামুখী চাপে পড়ে ২০২২ সালের জুন শেষেও এ হিসাবে বড় ঘাটতি ছিল। আমদানি কমানোসহ বৈদেশিক মুদ্রার খরচ কমিয়ে আনার পর ২০২৩ সালের জুলাইতে এ হিসাব ইতিবাচক ধারায় ফেরে।

গত জানুয়ারি শেষে বাংলাদেশের আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৩৫ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম সাত মাস শেষে ঘাটতি ছিল ৮১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সার্বিক ভারসাম্যে (ওভারঅল ব্যালেন্স) ঘাটতি রয়েছে ৪৬৮ কোটি ডলার। ২০২৩ সালের জানুয়ারি শেষে ঘাটতি ছিল ৭৩৮ কোটি ডলার।

চলতি অর্থবছরের সাত মাসে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে এক দশমিক ২৪৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এফডিআই এসেছিলো ২৮০ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com