1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জনগণের শক্তির কাছে আ.লীগ মাথানত করবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৯ এএম
  • ১৫৮ Time View

আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে আওয়ামী লীগকে মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। একইসঙ্গে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছেন ফখরুল।

তিনি দাবি করেন, পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুণ্ন করেছে। জনগণসহ বিরোধী দলগুলোর ওপর অতি মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঘটলো আজ গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা। এ দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা এখন আরও বেশি চরম হুমকির মুখে।

বিবৃতিতে জোনায়েদ সাকিসহ আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি গ্রেফতার নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com