বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ভৈরবে ঢাকা কাচ্চি ডাইনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ভৈরবে দুই পা খণ্ডিত বৃদ্ধের মরদেহ উদ্ধার ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

আপাতত আমার কাউকে লাগবে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ Time View

চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসারে নেমেছে অন্ধকারের ঘনঘটা। ছেলেকে আর ছেলেবেলার বন্ধুদের নিয়ে কাটছে তার সময়। বিচ্ছেদের ঘোষণার পর একাকিত্বের কথা বলেছেন তিনি। এবার নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন সামাজিক মাধ্যমে। সেখানে স্বামী রাকিব সরকারকে নিয়ে মন্তব্য করেছেন মাহি।

মাহির ভিডিও বার্তায় স্বামী রাকিব সরকারকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন। তবে একইসঙ্গে তিনি বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।’

মাহি বলেন, ‘আমার বিশ্বাস রাকিবও আমার বিষয়ে খারাপ কিছু বলবে না। মেয়েদের প্রতি তার সম্মান রয়েছে বলেই আমি তাকে ভালোবেসেছিলাম।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে এই কথাগুলো বলেন মাহি। সিনেমা থেকে দূরে সরে আসার কারণ হিসেবে মাহি বলেন, ‘আমি রাকিবকে অনেক ভালোবেসেছি। সে কোনোদিন আমাকে বলেনি সিনেমা ছাড়তে। তবে আমার মনে হয়েছে এটা তার পছন্দ নয়। তাই নিজের ইচ্ছায় আমি সিনেমা থেকে দূরে সরে ছিলাম।’

রাকিবকে নিয়ে মাহি বলেন, ‘আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। তবে ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝে না তার কি সমস্যা। আমারও নিশ্চয় সমস্যা আছে যা একসাথে থাকতে রাকিব বুঝেছে। আমার রাগ, আমার সবকিছু রাকিব এখন জানে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়লগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, সেজন্য আমার মন খারাপ এমন নয়। আমরা শিল্পী মানুষ ফেসবুকে অনেক কিছুই লিখতে পারি। ফেসবুকতো তেমনই জায়গা। তবে এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার আপাতত কাউকে লাগবে না। আমার ফারিশ আছে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS