1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ৭৭ বার

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৪৬ পিএম
  • ২৩৪ Time View

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৬ মে এর মধ্যে জমা দিতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আবারও নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৭৭ বারের মতো পেছাল।

রবিবার অতিরিক্ত পুলিশ সুপার এবং মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে ৭৭ বার সময় নিয়েছে সিআইডি। ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টগুলোতে অন্তত ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো যায়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা। এ পর্যন্ত, বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করেছে এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করেছে।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি, বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল পুনরুদ্ধারে মার্কিন আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com