1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

বিপিএলের ফাইনালের টিকিট সর্বনিম্ন ২০০ টাকায়

  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৮ পিএম
  • ২২০ Time View

বিপিএলের ‘ট্রেন’ এখন শেষ গন্তব‌্যে। গত ১৯ জানুয়ারি ঢাকা থেকে ৭ দল নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা পুনরায় ঢাকায় এসে শেষ গন্তব‌্যে পৌঁছেছে। 

মাঝে ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং সবশেষ চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। ৪৬ ম‌্যাচের বিপিএলের ম‌্যাচ হয়েছে ৪০টি। ম‌্যাচ বাকি আছে আর ছয়টি। 

প্রথম পর্বের শেষ দুটি ম‌্যাচ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এর পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম‌্যাচ। ফাইনাল ১ মার্চ।

শেষ ছয় ম‌্যাচের জন্য স্টেডিয়ামের গ‌্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম বাড়েনি। আগের দামেই পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দুভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে। 

সরাসরি টিকিট কেনা যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com