বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ Time View

লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর। এমনই ধারণা ছিল ক্রিকেটপ্রেমীদের। কেউ কেউ তো ভেবেছিলেন, এবার আইপিএল হবে বিদেশে। ভক্তদের জন্য সুখবর, নির্বাচন সত্ত্বেও ভারতেই হবে পুরো আইপিএল। এবার জানা গেল টুর্নামেন্ট শুরুর সময়।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, আগামী ২২ মার্চ শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি লিগের ১৭তম আসর। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর আগে, ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল।

উল্লেখ্য, শোনা যাচ্ছে ২৬ মে এবারের আইপিএলের ফাইনাল হবে। কারণ আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ৫ জুন মাঠে নামবে ভারত। ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় মঞ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS