1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ঈশ্বরদীতে বায়োগ্যাস প্লান্টের পরিত্যক্ত গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১.৩২ পিএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বায়োগ্যাসের পরিত্যাক্ত প্লান্টের গর্তের পানিতে ডুবে রাইসা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার বাসিন্দা বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত পোলট্রি খামারী রাজিব মালিথা রনি’র মেয়ে।

রাজিব মালিথা রনি জানান, সকালে তার মেয়ে রাইসা বাড়ির আঙিনায় তার দাদীর সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করে তার বাড়ির আঙিনায় স্থাপন করা বায়োগ্যাসের পরিত্যাক্ত প্লান্টের গর্তের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেয়।

হাসপাতালে নেওয়ার পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ থানায় নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com