1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হলেন আবদুল্লাহ সাফি

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৮ পিএম
  • ৩১২ Time View

বরিশাল অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ সাফি। ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসিন্দা আবদুল্লাহ সাফি একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি, ২০২৪) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৫৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৫৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি-কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবদুল্লাহ সাফি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তরের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ সাফি।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে ব্যক্তিগত উদ্যোগে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন নির্বাচনী সভা সমাবেশে প্রচারণায় যোগ দেন। করোনা মহামারির সময়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আবদুল্লাহ সাফি।

এমন জনপ্রিয়, মিষ্টভাষি, বন্ধুসুলভ মানবিকগুনে গুণান্বীত ও জননন্দিত যুবনেতা আব্দুল্লাহ সাফি রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com