1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

পুতিন ও জেলেনস্কি শিগগিরই মুখোমুখি বৈঠকে বসতে পারেন

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১১.৫৪ এএম
  • ১৫৪ Time View
Zeleneski

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর দিয়েছে রাশিয়ার একাধিক গণমাধ্যম। খবর- পার্সটুডের

ইউক্রেনের একজন শান্তি আলোচকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও জেলনস্কির সাক্ষাতের সম্ভাব্য স্থান হতে পারে তুরস্ক।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী ইউক্রেনের প্রতিনিধি ডেভিড অ্যারাখামিয়া বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শুক্রবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেন, এসব টেলিফোনালাপে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন বলে মনে হচ্ছে। তবে তুরস্কের ঠিক কোন শহরে এ সাক্ষাৎ হবে এবং এর সম্ভাব্য তারিখ জানাতে পারেননি অ্যারাখামিয়া।

তুরস্কের ইস্তাম্বুল শহরে গত কয়েকদিন ধরে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। সেই সঙ্গে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ দেশে অবস্থান করে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হচ্ছেন। শনিবার উভয় পক্ষ আলোচনাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রচণ্ড সংঘর্ষ চলতে থাকার একই সময়ে দু’দেশের প্রতিনিধিরা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত এসব আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা কোনো সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com