1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

প্রথমদিনেই জমজমাট বাজুস ফেয়ার

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৮ পিএম
  • ২২৩ Time View

ক্রেতা-বিক্রেতা আর তারকাদের ভিড়ে প্রথমদিনেই জমজমাট বাজুস ফেয়ার-২০২৪। অনেকে এসেছেন মেলা ঘুরে দেখতে, অনেকে আবার এসেছেন প্রিয় তারকাদের এক নজর দেখতে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ প্রতিপাদ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো শুরু হয় বাজুস ফেয়ার-২০২৪।

প্রথমদিনই বাজুস ফেয়ার নজর কেড়েছে সবার। গহনার দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এক ছাদের নিচে দেশের খ্যাতনামা সব গহনার দোকান থাকায় অনেকেই নিজের পছন্দের ডিজাইন খুঁজে পেতে বাজুস ফেয়ারে এসেছেন।

ফার্মগেট থেকে আসা ক্রেতা মনোয়ারা রিতা বলেন, এবারের মেলা বিগত মেলার থেকেও বেশি জাঁকজমকপূর্ণ। এক ছাদের নিচে শত শত ডিজাইনের এত গহনা আগে দেখা যায়নি। আজকে শুধু গহনা দেখতে এসেছি। পরে আবার কিনতে আসবো।

বাজুস ফেয়ারের ঘুরতে আসা কয়েকজন পুরুষ দর্শনার্থী বলেন, শুনেছি মেলায় সিনেমার নায়ক-নায়িকারা আসবেন। তাদের এক নজর দেখতেই মেলায় আসা। ইতোমধ্যে নায়িকা রোজিনা ও সাবার সঙ্গে দেখা হয়েছে।

মেলায় বিক্রি কেমন জানতে চাইলে বিভিন্ন প্যাভিলিয়নের বিক্রেতারা জানান, বেশ ভালো সাড়া পাচ্ছি। বাজুস ফেয়ারের মূল উদ্দেশ্য মেলায় বিক্রি না, মানুষের সামনে নিজের গহনার ডিজাইন ও মান তুলে ধরা। আগামী কয়েকদিন মেলায় ভিড় আরও বাড়বে বলে জানান তারা।

এবার বাজুস ফেয়ারে ৯টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেয়ার ঘোষণা দিয়েছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে তিন দিনের এই প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com