1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২ দিনে মনোনয়ন বেচে আয় ২ কোটি ৬১ লাখ টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৫ এএম
  • ২৩৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিতে পদ প্রত্যাশীদের হিড়িক পড়েছে। দ্বিতীয় দিনে ৫২২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। ১৪ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

এর আগে প্রথম দিন ৮১০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে আয় আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৫ লাখ টাকা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ৬টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি। আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে দুজন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com