1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

নাটোরের সিংড়ায় বাস-ট্রাকে চাঁদাবাজি, গ্রেফতার ১২ জন

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২৪ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহণে চাঁদাবাজির সময় চক্রের মূলহোতাসহ ১২ জনকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল, আনোয়ারুল, আকরামুল, এরশাদুল, বাবুল, মনসুর, মোজাহার, বারেক, হাসান, জিয়াদুল, ফাইজুল ও আরিফুল।

কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে সিংড়া থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বইসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com