1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

সংসদের ক্রীড়া বিষয়ক কমিটিতে মাশরাফী-সাকিব

  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২০০ Time View

দ্বাদশ জাতীয় সংসদে সাংসদ নির্বাচিত হওয়ার পর এবার আরও দায়িত্ব পেলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। দুজনই জায়গা পেয়েছেন সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিতে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সেখানে সাকিব ও মাশরাফীকে দায়িত্ব দেয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে। আগের সংসদেও এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মাশরাফী।

কমিটির সভাপতি হয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।  

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী এই কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।

দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব। নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com