1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বিএনপি মানেই ভুয়া

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৯.৩২ পিএম
  • ২৪৯ Time View

বর্তমান সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকারকে যারা বিদেশিদের ভয় দেখায় তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’

বিএনপিকে ‘ভুয়া দল’ অভিহিত করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’

দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।’

বিএনপির আন্দোলন কবে হবে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচবে তো? লন্ডনের তারেকে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।’

তিনি বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, হরতালের বিরুদ্ধে, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে।

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনও সারাদেশে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com