1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

হিরো আলমকে হত্যার হুমকি

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৫.২৩ পিএম
  • ২৫৯ Time View

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে দুই দিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’

হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেয়া হুমকির স্ক্রিনশর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এই হুমকি দেয়া হয়।

তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি হিরো আলম।

এ বিষয়ে হিরো আলম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু।

তিনি আরও বলেন, বর্তমানে আমি ঢাকার বাইরে আছি। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছি না। তবে দ্রুত ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com