1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৩.৩৯ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর, পিএইচডি, এনডিসি, পিএসসি, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী সমবেত সকলকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ বলেন, ইউনিয়ন ব্যাংক দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং ইউনিয়ন ব্যাংককে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর, পিএইচডি, এনডিসি, পিএসসি বলেন, ইউনিয়ন ব্যাংক চতুর্থ প্রজন্মের সেরা ব্যাংক হিসেবে সকল কর্মকর্তা- কর্মচারীগণকে আরো অধিকতর সেবা প্রদানের মাধ্যমে এ অর্জনকে এগিয়ে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com