1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভুয়া পুলিশের এসআই পরিচয়ে ৯ বিয়ে করেন নাজমুল! অবশেষে গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ২৯৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পুলিশের উপ পরিদর্শক (এসআই) পরিচয়ে নিজ জেলা পাবনায় বিয়ে করেছেন পাঁচটি। বগুড়ার মোকামতলায় আরও চারটি বিয়ে করেছেন তিনি। এসব বিয়ের সম্পর্ক থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়েও প্রতারণা করেছেন অনেকের সঙ্গে। শেষ পর্যন্ত সেই ভুয়া এসআই নাজমুল হক (৩০) আটক হয়েছেন পুলিশের হাতে।

বগুড়ার শিবগঞ্জের ভরিয়া গ্রামে বাড়ি ভাড়া নিতে গিয়ে বাড়িওয়ালার সন্দেহের মুখে পড়েন তিনি। পরে সোমবার (২২ জানুয়ারি) রাতে মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এসআই পরিচয় দেওয়া নাজমুল হকের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নাজমুলকে।

পুলিশ জানিয়েছে, শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে বাসা ভাড়া নিতে যান নাজমুল হক। নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এসআই পরিচয় দেন তিনি। মঞ্জু শেখের সন্দেহ হলে বাসা ফাঁকা নেই বলে জানিয়ে দেন। নাজমুল সেখান থেকে যাওয়ার আগে মঞ্জু শেখের মোবাইল নম্বর নিয়ে নেন।

পুলিশ আরও জানায়, পরে বিকেলে ফোন করে মঞ্জু শেখের কাছ থেকে ১০ হাজার টাকা ধার চান নাজমুল। এতে মঞ্জু শেখের সন্দেহ আরও ঘনীভূত হয়। তিনি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ঘটনাটি জানান। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, নাজমুল হক আসলে পুলিশ বাহিনীর কেউ নন। তিনি পুলিশ পরিচয় দিয়ে মোকামতলা এলাকায় চারটি বিয়ে করেছেন। প্রতিবারই বিয়ের পর কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপণে যান। এ ছাড়াও পুলিশ পরিচয়ে বিভিন্ন জনের কাছে তদবীরের নামে টাকা হাতিয়ে নিতেন তিনি। পরে সোমবার রাতে কৌশলে পুলিশ তাকে আটক করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, নাজমুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের পোশাক পরা একাধিক ছবি পাওয়া গেছে। এসব ছবি দেখিয়ে তিনি প্রতারণা করতেন। ভয়-ভীতিও দেখাতেন।

আশিক ইকবাল আরও বলেন, অনুসন্ধানে জানা গেছে, নাজমুল হক পুলিশের এসআই পরিচয়ে তার এলাকাতেও (পাবনার সাঁথিয়া) আরও পাঁচটি বিয়ে করেছেন। তাকে আটকের পর ইউপি সদস্য মঞ্জু শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com