1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

৩ দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ৩৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৪ এ তিন দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে। এই অফারটি সকলের জন্য উন্মুক্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী সফরে যাবেন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। হুয়াওয়ের পক্ষ থেকে সফরের বিমান টিকিট এবং বার্সেলোনাতে চার রাত থাকার ব্যবস্থা থাকবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইন এর (https://www.facebook.com/huawei/posts/pfbid02P6DSsd6AjUQaYRunPL9toKDyCGABBhktSMw2vqEjRTQuopjbVaihiuTpZaBRWR3al) পোস্ট শেয়ার করতে হবে। সেই সাথে “এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী?” এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই পর্বে উত্তর জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারী ২০২৪।

দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেইসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও (এক মিনিটের কম) তৈরি করবেন, “ডিজিটাল যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল দক্ষতা কী?” এই প্রশ্নের প্রেক্ষিতে। এই পর্বের ভিডিও ২৬ থেকে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে।

সমস্ত অংশগ্রহণকারীদের তাদের পোস্টে #SeedsTourMWC24 এবং @Huawei ট্যাগ করতে হবে। হুয়াওয়ের ফেইসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাবলিক ভোটিং এর মাধ্যমে শীর্ষ তিন বিজয়ী নির্বাচিত হবেন।

আরও তথ্যের জন্য, অংশগ্রহণকারীরা হুয়াওয়ে এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com