1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস আর নেই

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৮.২৫ পিএম
  • ৩৪৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত সৈয়দ আলী বিশ্বাস। এই রাজনীতিবিদ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে পাবনা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদের সদ্য নির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com