1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকবে এডিবি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৮.৫০ পিএম
  • ৪২২ Time View

অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বহুজাতিক ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, নির্বাচনের পর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ফলে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন এগিয়ে আসবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এডিবি’র আবাসিক প্রতিনিধি এডিমন গিনটিং। 

পরে এডিবি’র আবাসিক প্রতিনিধি সাংবদিকদের বলেন, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে। নানা বৈরী পরিবেশের মধ্যেও জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে। এডিবি’র সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক আছে, তা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা কারণে এ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে সমস্যা হয়েছে, তা ধীরে ধীরে কেটে যাবে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা ছিল। সেটা কেটে গেছে। তারা বিনিয়োগ শুরু করলেই এ অবস্থার উন্নতি হবে। অনেকেই এখানে বিনিয়োগের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, অর্থনৈতিক সবগুলো সূচকেই বাংলাদেশের অবস্থান ভালো। এখানে বৈদেশিক বিনিয়োগের ওপর সরকারের নজর দেওয়া উচিত। আশা করছি, খুব শিগগির বর্তমান সঙ্কট কেটে যাবে।

পরে অর্থমন্ত্রী বলেন, এডিবি প্রতিনিধির সঙ্গে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান জানিয়েছে। তারা বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com