1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কাকে স্বার্থপর বললেন মমতাজ?

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ১১.১৪ এএম
  • ২৭৫ Time View

মানিকগঞ্জ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর নীরবই ছিলেন লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজ। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ট্রলের শিকার হওয়ার কারণে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। নাম উল্লেখ না করে কিছু বিশেষ মানুষদের বলেছেন স্বার্থপর।

সোমবার ( ১৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন মমতাজ। পোস্টটি দ্রুত ভাইরাল হতে থাকে নেটিজেনদের মধ্যে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলেও মমতাজের এ পোস্ট নিয়ে চলছে আলোচনা।

মমতাজ লিখেছেন, ‘নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা বাবা পীর মুর্শিদের দোয়াও আছে।

নাম না উল্লেখ করে কিছু নেতাকর্মীর উদ্দেশে মমতাজ লিখেছেন, আমার এই অর্জনের পিছনে নির্দিষ্ট কোনও ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠেপড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি!

সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধুমাত্র কিছু অর্থ ও স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে, শুধু সময়ের অপেক্ষামাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান করো।

অনেক তারকাই মমতাজের এ পোস্টে মন্তব্য করেছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মমতাজকে সমবেদনা জানিয়ে লিখেছেন ‘এটাই জীবন’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com