1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

এইচএসসিতে সরকারি বৃত্তি পাবেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১১.০৮ এএম
  • ২১৮ Time View

এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফকর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

যে বোর্ড থেকে যতজন বৃত্তি পাবেন

এ বছর এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

ময়মনসিংহ বোর্ডে ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে।

এছাড়া বরিশাল বোর্ডে ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি, যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।

শিক্ষার্থীরা কত দিন কত টাকা পাবেন

এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন।

বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com