1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকা

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ২৮৫ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচনের ময়মনসিংহ-৩ আসনের স্থগিত ভোট শেষে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম।

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণে বেশি ভোট পাওয়ায় তিনি জয় লাভ করেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট। আগে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। আর আজ পেয়েছেন ৩৫৫ ভোট।

এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়াল ২২৩ জন।

উল্লেখ্য রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

ঐদিন ৩০০ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ভোট হয় ২৯৯ আসনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com