1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯.৪৬ পিএম
  • ৪১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত -এ চিনি উৎপাদনে ধারাবাহিক লোকসান অব্যাহত থাকলেও ডিস্টিলারি ইউনিটে এবার হয়েছে রেকর্ড মুনাফা। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ডিস্টিলারি ইউনিট থেকে ভ্যাট ও আয়কর বাদ দিয়ে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা মুনাফা হয়েছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে ডিস্টিলারি ইউনিট থেকে এটিই সর্বোচ্চ মুনাফা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সব ইউনিট মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে কেরুর নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৫ কোটি ২৯ লাখ ৫০০ টাকা। তবে অডিট সম্পন্ন হওয়ার পর এ হিসাব কিছুটা পরিবর্তিত হতে পারে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ১২৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৬১৫ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কেরুর নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৬ কোটি টাকা।

কেরু অ্যান্ড কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের প্রাথমিক লাভ-ক্ষতির হিসাব এবং ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কেরুর চিনি ইউনিটে ৬২ কোটি ১৮ লাখ ২২ হাজার ৪৫১ টাকা লোকসান হয়। বিপরীতে ডিস্টিলারি ইউনিট থেকে মুনাফা হয় ১৯০ কোটি ৮ লাখ ২৯ হাজার ৮৬৮ টাকা। একই অর্থবছরে বাণিজ্যিক খামারে ৩৮ লাখ ৯ হাজার ৭১২ টাকা, আকন্দবাড়ীয়া খামারে ৩২ লাখ ৮৮ হাজার ৬২৫ টাকা, বায়ো ফার্টিলাইজার ইউনিটে ৭৮ লাখ ৫২ হাজার ৫৬৯ টাকা এবং ডিস্টিলারি ফার্মা ইউনিটে ৫ লাখ ২০ হাজার ৪৭৬ টাকা মুনাফা হয়। সব মিলিয়ে ওই অর্থবছরে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়ায় ১২৯ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৬১৫ টাকা।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরেও চিনি ইউনিটের লোকসান পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। প্রাথমিক হিসাবে এ ইউনিটে প্রায় ৬০ কোটি ১৯ লাখ টাকা লোকসান হয়েছে। তবে ডিস্টিলারি ইউনিটে মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। পাশাপাশি বাণিজ্যিক খামার, আকন্দবাড়ীয়া ইউনিট, বায়ো ফার্টিলাইজার ও ডিস্টিলারি ফার্মা ইউনিট থেকেও মুনাফা এসেছে।

এদিকে কেরু অ্যান্ড কোম্পানি থেকে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে প্রায় ১৪০ কোটি টাকা ভ্যাট ও আয়কর জমা দেয়। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে জমার পরিমাণ বেড়ে প্রায় ১৫৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘২০২৫-২৬ অর্থবছর শেষ হয়েছে। তবে অডিট শেষ হতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগবে। সদ্য শেষ হওয়া অর্থবছরে ডিস্টিলারি ইউনিট থেকে ভ্যাট ও আয়কর বাদ দিয়ে ২২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা মুনাফা হয়েছে। কোম্পানির ইতিহাসে ডিস্টিলারি ইউনিট থেকে এত বেশি মুনাফা আর কখনো হয়নি।’

তিনি বলেন, ‘কারখানার অভ্যন্তরীণ ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিস্টিলারি ইউনিটের বকেয়া পাওনা আদায়ের মতো বেশ কিছু উদ্যোগের মাধ্যমে আমরা মুনাফার প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি।’

চিনি ইউনিটে ধারাবাহিক লোকসানের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা বাজারের চাহিদা অনুযায়ী চিনি উৎপাদন করতে পারছি না। ফলে আখ মাড়াই করে উৎপাদিত চিনিতে বড় ধরনের লোকসান হচ্ছে। এর সঙ্গে ঋণের উচ্চ সুদ চিনি ইউনিটের লোকসানকে আরও বাড়িয়ে তুলছে।’

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭২ সালে জাতীয়করণ করা কেরু অ্যান্ড কোম্পানি মূলত একটি চিনিকল পরিচালনা করে। তবে চিনির পাশাপাশি প্রতিষ্ঠানটির রয়েছে ডিস্টিলারি, বায়ো ফার্টিলাইজার, বাণিজ্যিক খামার ও ফার্মাসিউটিক্যাল ইউনিট। দর্শনায় অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত ডিস্টিলারিতে চিনির উপজাত ঝোলাগুড় থেকে অ্যালকোহল উৎপাদন করা হয়। আর আখ থেকে চিনি উৎপাদনের পর অবশিষ্ট ছোবড়া ব্যবহার করে তৈরি করা হয় জৈব সার।

চিনি উৎপাদনে দীর্ঘদিনের লোকসানের বিপরীতে ডিস্টিলারি ইউনিটের রেকর্ড মুনাফা কেরু অ্যান্ড কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থায় ইতিবাচক প্রভাব ফেললেও চিনি ইউনিটের লোকসান কমানো এখনো প্রতিষ্ঠানের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com