1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯.৩৫ পিএম
  • ১১১ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকে উদ্ধৃত করে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য নিয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

কমিশন জানিয়েছে, চেয়ারম্যান কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার বা বক্তব্য না দিয়ে থাকলে ওই মাধ্যমে তাঁর নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে বিবেচনার সুযোগ নেই।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। একই দিনে কমিশনের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে পুঁজিবাজারে কারসাজি ও অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট এবং প্রযুক্তিনির্ভর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে তথ্য প্রকাশ করা হয়।

বিএসইসি জানিয়েছে, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তাঁর নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশ করাও অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে কমিশন।

এ ছাড়া ওই সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার করা হচ্ছে। সেখানে সংবাদটির বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

বিএসইসির ভাষ্য, এ ধরনের প্রচারে চেয়ারম্যান ও কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। একই সঙ্গে পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

কমিশন বলেছে, পুঁজিবাজারের মতো সংবেদনশীল ও বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান কিংবা কমিশনারের নামে বক্তব্য প্রকাশের সময় সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা জরুরি। কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হতে পারে।

এ পরিপ্রেক্ষিতে সব সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার জন্য সতর্ক করেছে কমিশন।

বিএসইসি আরও জানিয়েছে, কমিশনের সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি ও কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করা উচিত।

একই সঙ্গে চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বিনিয়োগকারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যটির উৎস ও সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com