1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১.৪৯ এএম
  • ৪৪ Time View

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি নির্দিষ্ট খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআর সুনির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বলে জানা গেছে।

আদেশ সূত্রে জানা গেছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের নির্দেশনাগুলো এ আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত বা বাদ দিতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com