1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০.১৭ পিএম
  • ৪৬ Time View

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি ও রানার মটরস পিএলসি এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং রানার মটরস এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইএফআইসি ব্যাংক এর ডিএমডি এন্ড চিফ ক্রেডিট অফিসার জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল এবং রানার মটরস এর হেড অব আইটি জনাব আহমেদ হুসাইন, সিনিয়র ম্যানেজার, একাউন্ট এন্ড ফাইন্যান্স জনাব মোঃ জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় রানার মটরস পিএলসি দেশব্যাপী ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য আইএফআইসি ব্যাংকের সমন্বিত, এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহার করবে এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের পেমেন্ট কার্যক্রম পরিচালনায় আইএফআইসি ব্যাংকের পেমেন্ট সল্যুশনও ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com