1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ ২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন

  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২.২৩ পিএম
  • ১১৬ Time View

রাষ্ট্রপতি নির্বাচনের পথ প্রশস্ত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানিয়ে করা একটি রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি তাকে মনোনীত করা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন বা দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদ সদস্যের পদ শূন্য হয়ে যাবে।

আপিল বিভাগে করা আবেদনে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে ইউনুছ আলী আকন্দের দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেন।

হাইকোর্টের আদেশে বলা হয়, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এই ইস্যুতে আদালত হস্তক্ষেপ করতে পারেন না।

আদালতের পর্যবেক্ষণ, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর অধীনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং রিট আবেদনে কোনো সারবত্তা নেই।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছিল। এ ছাড়া রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০ আগস্ট নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুজন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইসির হিসাবে মতে, এবার মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com