1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

নারীর স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করবে সম্ভব হেলথ লিমিটেড-সিরোনা

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৫.১০ পিএম
  • ৪০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সিরোনা পণ্যের প্রিমিয়াম ডিস্ট্রিবিউটরশিপ পেয়েছে অনলাইনে খুচরা ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান সম্ভব হেলথ লিমিটেড। এখন থেকে সিরোনার পণ্যে বিক্রি করবে সম্ভব হেলথ লিমিটেড। সিরোনা নারীদের জন্য উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব ভাবে স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচর্যার জন্য পণ্য তৈরি করে থাকে। তারা সম্ভব হেলথ লিমিটেডের সাথে নারীদের দীর্ঘমেয়াদী এবং উচ্চ-মানের স্বাস্থ্যবিধি পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই প্রিমিয়াম ডিস্ট্রিবিউটরশিপ সম্ভব হেলথ লিমিটেড ও সিরোনাকে যৌথভাবে গ্রাহকদের ভালো মানের পণ্য প্রধানে আরোও বেশি উৎসাহ যোগাবে।

এ বিষয়ে সম্ভব হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আজরা সেলিম বলেন, ‘‘বাংলাদেশে সিরোনার মতো একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত! সিরোনার পণ্যর মান এবং সম্ভব হেলথের সেবার মান বিশ্বমানের। সিরোনা নারীদের স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচর্যার পণ্য তৈরি করে থাকে। তারা গ্রাহকদের পরিবেশ-বান্ধব উন্নত মানের পণ্য সরবরাহ করতে চায়। যা সম্ভব হেলথের সাথে অনুকরণ হয়েছে। আমরা এখন বাংলাদেশে সিরোনা পণ্যকে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। আমরা সিরোনার সাথে একটি দীর্ঘ এবং সফল সম্পর্ক আশা করি।’’

সিরোনা যেহেতু নারীদের স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে, তারা গ্রাহকের শিক্ষার পাশাপাশি নারীদের শিক্ষিত করতে এবং নারীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করতে কাজ করছে যা অবশ্যই বাংলাদেশের নারীদের জন্য একটি আচরণগত পরিবর্তন হতে চলেছে।

সিরোনা যেহেতু নারীদের স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে, তারা ক্রেতাদের ভালো মানের পণ্যর পাশাপাশি নারীদের শিক্ষিত করতে এবং তাদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করতে কাজ করছে যা অবশ্যই বাংলাদেশের নারীদের জন্য আচরণগত পরিবর্তনশীল বিপ্লব হতে চলেছে।

সম্ভব হেলথ লিমিটেড স্বাস্থ্যসেবা পণ্য, ওষুধ, প্রসাধন সামগ্রী, শিশুর যত্নের পণ্য এবং পোষা প্রাণীর যত্নের পণ্য সঠিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের দোরগোড়ায় সরবরাহ করে।

অন্যদিকে, সিরোনার বিভিন্ন পণ্যের পরিসর রয়েছে. যার বেশিরভাগই আগে বাংলাদেশের বাজারে পাওয়া যেত না যেমন মাতৃত্বকালীন স্যানিটারি প্যাড, নারীর ব্যথা উপশম প্যাচ, পিবাডি মহিলা প্রস্রাবের যন্ত্র, অর্গানিক ট্যাম্পন, টয়লেট সিট কভার এবং আরও অনেক কিছু। এখন আমাদের দেশের নারীরাও সিরোনার কারণে এসব পণ্যের সুবিধা পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com