1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd.

টাঙ্গাইল-১ আসনে জয়ী কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ২৮১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী- মধুপুর) সংসদীয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের দেয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আব্দুর রাজ্জাক ১ লাখ ৭৪ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় টাঙ্গাইলের ধনবাড়ীতে তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন কৃষিমন্ত্রী। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আজকে ভোটের মাধ্যমে জনগণের রায়ে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে।’

কৃষিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

রাজ্জাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক ট্রাক প্রতীকে মাত্র ৪ হাজার ১৭৮ ভোট পেয়েছেন।

আব্দুর রাজ্জাক এ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার পদ ছেড়ে রাজনীতিতে আসেন তিনি।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে ও ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হন। ২০১৮ সালে বিজয়ী হওয়ার পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।

টাঙ্গাইল-১ আসনে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৩৪ ভোট গৃহীত হয়েছে। যা মোট ভোটের ৪৫ দশমিক ২৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com