1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৫২ পিএম
  • ৩২৮ Time View

বরিশাল অফিস: বাউফলের  উপজেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ও  সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করার প্রতিবাদে দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টম্বর) সকাল ১১টায়  দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। প্রেসক্লাব দুমকি’র সভাপতি  মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (দৈনিক ইনকিলাব) মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়)। 

এ সময় উপস্থিত ছিলেন,মোঃ আমির হোসেন (আজকের বার্তা) মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ),  মোঃ মিজানুর রহমান ( আনন্দ টিভি) সৈয়দ আতিকুল ইসলাম, (  মানবকন্ঠ) স্বপন কুমার দাস (কালের কন্ঠ) সুমন মৃধা, (পর্যবেক্ষন)  জসিম উদ্দিন (আমার সংবাদ) মরতুজা সোয়েব (একুশে নিউজ), আল ফাহাদ (দৈনিক সোনালী কন্ঠ) মোঃ রাজিবুল (কালবেলা) মোঃ বাহাদুর হোসেন (ভোরের পাতা) মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।

বক্তারা,অবিলম্বে নিউজ পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।

উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়।  তার জের ধরে আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম  বাদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com