বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি দিনাজপুরসহ ৩টি জেলা সফর করবেন আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বলিউডে নতুন রেকর্ড গড়লেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২১২ Time View

বছরটি নিঃসন্দেহে সেরা বলিউড বাদশার। এক বছরে তিনটি সিনেমা, ভাবা যায়? সবগুলো সুপারহিটের তকমায়। সেই ভোর থেকে রাত পর্যন্ত সিনেমাহলে উপচেপড়া ভিড় শাহরুখভক্তদের। সবাইকে তাক লাগিয়ে রেকর্ড করলেন কিং খান।

ভারতের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা যিনি বছরের ২৫০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছেন। তিনি গত বছর জানুয়ারিতে ‘পাঠান’ দিয়ে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।

তারপর মুখোশ পরে হাজির হন ‘জওয়ান’ নিয়ে। এরপর আরেক রেকর্ড এই প্রথম রাজকুমার হিরানির সঙ্গে কাজ করে ‘ডাঙ্কি’ দিয়ে বছরটা শেষ করলেন দর্শকের ভালোবাসায়।

বছরজুড়ে একে একে মুক্তি পাওয়া ছবিগুলো সম্মিলিতভাবে যা আয় করেছে তা আর কেউ আগে করেননি। বানিজ্য বিশ্লেষক রমেশ বালা সামাজিক মাধ্যমে লিখেছেন, শাহরুখ খান প্রথম ভারতীয় অভিনেতা যিনি এক বছরে তার চলচ্চিত্রগুলোর মাধ্যমে ২৫০০ কোটি রুপি আয় করেছেন।

তিনি আরও লিখেছেন, ‘তিনিই একমাত্র একজন ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম অভিনেতা যিনি এক বছরে এতো পরিমানে রাজস্ব প্রদান করেছেন।’ এই পোস্টের পর মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, তিনি ভারতীয় সিনেমার রাজা।

আরেকজন লিখেছেন, ‘বলিউডের সবচেয়ে বিশ্বস্ত অভিনেতা এসআরকে।’

এদিকে, তার সিনেমা সম্পর্কে বলতে গেলে, ‘পাঠান’ এবং ‘জওয়ান’ তাকে পুরোপুর অ্যাকশন ধাঁচের। অন্যদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ একটি সাবলীল আবেগের সিনেমা।

-টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS