1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন, পণ্য কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড়

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৮.৪৩ পিএম
  • ৪১৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কাছে নতুন রূপে নতুন আঙ্গিকে নিজেদের তুলে ধরার প্রত্যয়ে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট (https://waltonplaza.com.bd/) উন্মোচন করা হয়েছে।

উদ্দেশ্য, ২০২৪ সালের মধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের শীর্ষ অনলাইন শপে পরিণত হওয়া। নতুন ওয়েবসাইট চালু উপলক্ষে এই অনলাইন প্লাটফর্ম থেকে ওয়ালটন পণ্য কেনায় গ্রাহকদের ১২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন প্লাজা।

সোমবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এবং ওয়ালটন প্লাজা অনলাইন সেলসের মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এসি প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান জাকির, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খান প্রমুখ।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা অনলাইন সেলস এর মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি বলেন, “পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গ্রাহকদের অনলাইন সেবা আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতেই আমাদের এই নতুন প্রয়াস। ইলেকট্রনিক্স পণ্যের তথ্য-উপাত্ত সমৃদ্ধ যুগোপযোগি এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত করে তৈরি করা হয়েছে ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইট। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে ভবিষ্যতে ওয়েবসাইটে ভার্চুয়াল শোরুম, অ্যাডভান্সড ডাটা অ্যানালাইসিসের মত আরো নতুন নতুন ফিচার সংযোজন করা হবে। ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই গ্রাহক এবং স্টেকহোল্ডারগণ তাদের কাঙ্খিত পণ্যের তথ্য জানতে পারার পাশাপাশি পছন্দের পণ্য কিনতে পারবেন।”

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, আমাদের টার্গেট- চলতি বছরে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের নাম্বার ওয়ান অনলাইন সেলস নেটওয়ার্কে পরিণত হওয়া। এরই ধারাবাহিকতায় নতুন এই ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ওয়ালটন পণ্য কেনায় দারুণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। পাশাপাশি অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় যুগান্তকারী পরিবর্তন আনবে ওয়ালটন প্লাজার এই নতুন ওয়েবসাইট।

ওয়ালটন প্লাজার আইটি বিভাগসূত্রে জানা গেছে, ডাইনামিক ও থিমেটিকের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। ব্যবহার করা হয়েছে উন্নতমানের সার্চ ইঞ্জিন। ফলে, যে কোন ব্যক্তি এই ওয়েবসাইটের হোমপেজ পরিদর্শনের মাধ্যমে সহজেই স্বল্প সময়ে ওয়ালটন পণ্য সম্পর্কিত সব তথ্য খুঁজে পাবেন। ওয়েবসাইটটিতে নতুন ও যুগোপযোগী অসংখ্য ফিচারও সংযোজন করা হয়েছে। পেমেন্টসহ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই ওয়েবসাইটে। বাংলা ও ইংরেজিতে নেভিগেট করে কাঙ্খিত পণ্য সহজেই খুঁজে পাবেন এবং অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এছাড়া কিস্তি অটোমেশন ফিচারের মাধ্যমে সহজেই অনলাইনে পণ্য কেনায় কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com