1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের দোয়া মাহ্ফিল

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ১০.১৩ পিএম
  • ৪৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

১ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্সমদ। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম, পরিচালকবৃন্দ সর্বজনাব ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ দোয়া মাহ্ফিলে অংশগ্রহণ করেন। ব্যাংকের ইতোমধ্যে অর্জিত সাফল্যের জন্য শুকরিয়া আদায় এবং শরি‘আহ্ পথে অবিচল থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক যেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ শাখাসমূহের প্রধান এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ২০২১ সালের ০১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক সম্পূর্ণরুপে শরি‘আহ্- এর ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com