মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা ১৭ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন, দেশবাসীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ বগুড়া-৬ শূন্য করল নির্বাচন কমিশন বাংলাদেশ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির

শেখ হাসিনা সারা বিশ্বের রোল মডেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো বিকল্প নেই। বিকল্প নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। শেখ হাসিনা পুরো বিশ্বের রোল মডেল। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করা প্রয়োজন।

মাগুরা শহরের কেশবমোড়ে তার নির্বাচনি অফিসে বুধবার স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে আয়োজিত প্রেস ব্রিফিংকালে এমন মতামত ব্যক্ত করেন সাকিব আল হাসান।

এ সময় সাকিব বলেন, ২০৪২ সাল নাগাদ প্রধানমন্ত্রীর যে ডেল্টা প্লান রয়েছে ওই সময়ে বাংলাদেশ অনন্য এক দেশ হয়ে যাবে বলে বিশ্বাস করি। এই ধরনের বড় উন্নয়ন কর্মসূচি নেওয়ার মতো নেতৃত্ব প্রয়োজন। আর সেটি প্রধানমন্ত্রীর অন্য যে কারও চেয়ে ভালো আছে।

তিনি বলেন, ক্রিকেট মাঠে আমি সারা বাংলাদেশের। আর রাজনীতির মাঠে সারা মাগুরার। সবাই একত্রিত হয়ে আমাকে ভোট দেবেন। অবশ্য যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে। এটি খারাপ কিছু না। এই স্বাধীনতা আমাদের স্বাধীন দেশে সবারই আছে। আমাকে কেউ সাপোর্ট না করলে আফসোস থাকবে না। কিন্তু আমরা সবাই মাগুরার উন্নয়ন চাই।

ব্রিফিংকালে তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS