1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ৩৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ গত ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক জনাব মোঃ জবদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মোঃ সিদ্দিকুর রহমান। ব্যাংকের সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট-এর প্রধান মোঃ মোহন মিয়া।

উক্ত সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, নীতিমালা ও এর প্রায়োগিক বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস. এম. খালেদ আব্দুল্লাহ এবং মোঃ আতিকুর রহমান।

সম্মেলনে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, শাখা উপ-প্রধান, শাখা বিনিয়োগ প্রধান এবং প্রধান কার্যালয়ের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তাসহ চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com