1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১.২৪ পিএম
  • ৩০৮ Time View

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবেন, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।

এবার বড় চ্যালেঞ্জ, ভোটকেন্দ্রে  ভোটারদের আনা। এখানে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন। যাতে এ দীর্ঘ সময় তাদের হয়ে কাজ করতে পারে।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি আশা করব, সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।
পাশাপাশি তিনি আরও বলেন, মাগুরা থেকে আমি এতো কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নেই। এখন মাগুরার মানুষকে যদি আমি কিছু দিতে পারি, সেটাই আমার বেশি ভালো লাগবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সবাই যদি সুযোগ করে দেন, তাহলে আমি মাগুরার উন্নয়নের জন্য সর্বচ্চো চেষ্টা করব।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং আফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে সাকিবসহ মাগুরার দুটি আসনের বৈধ ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এসময় মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের নির্বাচনী  আচরণবিধি মেনে চলতে বলেন।

মাগুরা-১ আসনে প্রতীকপ্রাপ্ত পাঁচ প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ পেয়েছেন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোতাসিম বিল্লা পেয়েছেন টেলিভিশন ও তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

মাগুরা-২ আসনে প্রতীক পাওয়া পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ডাব, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আছাদুজ্জামান পেয়েছেন একতারা ও তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com