1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

অ্যানিম্যালের আয় ৫০০ কোটি

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৯ এএম
  • ৩০৬ Time View

অ্যানিম্যাল নিয়ে দর্শকদের উন্মাদনা কিন্তু এখনও কমছে না। বিশেষ করে, যেভাবে ছবি দৌড়ে দৌড়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল, তা দেখে বোঝা দায়, এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে এত বিতর্ক হয়েছে।

ছবি জুড়ো হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে আপত্তিকর দৃশ্যও রয়েছে রণবীরের।

তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়াও রয়েছে সানি দেওলের গদর-২ ও রণবীর কাপুরের অ্যানিম্যাল।

রোববার রণবীর কাপুরের ছবির সংগ্রহ ১৫ কোটি। আর ভারতের বাজারে অ্যানিম্যালের মোট আয় ১৭ দিনে ৫১২.৯৪ কোটি। অর্থাৎ প্রায় ছুঁইছুঁই পাঠান আর গদর ২-কে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com