1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

রাতে ছাত্রলীগের আড্ডায় আসছেন সাকিব

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ৩২৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়বেন তিনি। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করছে ভার্চুয়াল টক শো ‘বিসিএল আড্ডা’র। যে আয়োজনে এর আগে যুক্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বিসিএল আড্ডায় এবারের চমক সাকিব আল হাসান। আড্ডায় এবারের অতিথি হিসেবে আসছেন সদ্য রাজনীতিতে নাম লেখানো বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে করা পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ছাত্রলীগের এই ভার্চুয়াল আড্ডায় থাকবেন সাকিব। রাত ৯টায় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে। অতিথি হিসেবে সাকিব থাকলেও উপস্থাপকের নাম প্রকাশ করা হয়নি। থাকতে পারে চমক।

জাতীয় দলের হয়ে ১৭ বছর ধরে মাঠ মাতানো সাকিব এবার রাজনীতির ময়দানে নেমেছেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে নেমে পড়া অবশ্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য নতুন কিছু নয়। এর আগে জাতীয় ক্রিকেট দলের আরেক অধিনায়ক মাশরফীও জাতীয় দলে খেলা অবস্থাতেই আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনীতিতে নাম লেখালেও অবশ্য খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব। জাতীয় দলে নিয়মিত সময় দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সে জন্য আইপিএল ও পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার অধিনায়ক। ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তখন থেকেই মাঠের বাইরে আছেন সাকিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com