1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ২০২৩ সালের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৩৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষ থেকে ভৈরবের বাঁশগাড়িতে “ডাঃ ইকবাল এডুকেশন ওয়ার্ল্ডে” ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের গত ১২ ডিসেম্বর সংবর্ধনা দেয়া হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান এবং শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস- চেয়ারম্যান মঈন ইকবাল, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সদস্য এম ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, ইয়াশনা পুজা ইকবাল, এইচ. বি. এম. লুৎফুর রহমান এবং শোয়েভ রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, এইচ. বি. এম. জাহিদুর রহমান।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার, শামসুদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম খান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মজুমদার এবং ড. এ. এফ. এম. মফিজুল ইসলাম। 

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম. ইকবাল বলেন, “সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে বাঁশগাড়িকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা, সততা ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়।“ 

এছাড়াও অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com