1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২.৪৮ পিএম
  • ৩২০ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাঁকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যেকারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এতে একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।’

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ‘খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com