1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুর যৌন নিগ্রহের মূল্য ১০ হাজার টাকা!

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১০.০১ পিএম
  • ৩৭৯ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মানসিক প্রতিবন্ধী শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিপীড়নকারী ঐ গ্রামের নুর আলম শেখের ছেলে। এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে তিন দিন পর নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা যৌন নিগ্রহ রফাদফা করে দিয়েছেন স্থানীয় মাতব্বররা।

মানসিক প্রতিবন্ধী শিশুটির মা জানান, গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে যৌন নিগ্রহ করে। পরে মেয়ে বাড়িতে এসে নিগ্রহের বিস্তারিত বর্ণনা দেয় আমার নিকট। ইতিপূর্বেও এধরণের যৌন নিগ্রহের ঘটনা আরও ঘটিয়াছে ঐ অভিযুক্ত ব্যক্তি।

এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও বিচার করতে তালবাহানা করে স্থানীয় মাতব্বররা।

পরে বিভিন্ন চাপে শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে তত্বাবধানে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালিশী বৈঠক করেন। ঐ শালিশী বৈঠকে নিগ্রহকারী নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে ঘটনাটি রফাদফা করেন।

এব্যাপারে সাবেক ইউপি সদস্য আলমাছ আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, প্রতিবন্ধী শিশু নিগ্রহের ব্যাপারটি মিমাংসা করে দেয়া হয়েছে। তবে কি মিমাংসা হয়েছে? সে বিষয়ে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনী। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com