1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

বিশ্বব্যাপী দ্য গেম অ্যাওয়ার্ডস সরাসরি সম্প্রচার করবে ইমো

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৭.৫১ পিএম
  • ৪৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্য গেম অ্যাওয়ার্ডসের (টিজিএ) অন্যতম গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে বিশ্বব্যাপী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। টিজিএ ২০২৩ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ০৮ ডিসেম্বর গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় আয়োজিত হবে। ইমো প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির অর্জনগুলোকে স্বীকৃতি দিতে টিজিএ এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিনোদনের সবচেয়ে চ্যালেঞ্জিং, আশাব্যঞ্জক ও প্রেরণাদানকারী খাত হিসেবে গেমিংয়ের অবস্থানকে সমৃদ্ধ করতে ও গেমিং এর সাফল্য উদযাপনে একসাথে হন পপ-কালচারের জনপ্রিয় ব্যক্তিত্ব, খেলোয়াড় ও গেম ডেভেলপাররা। দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ -এ ৫ হাজার বিশেষ অতিথি, খাত-সংশ্লিষ্ট ব্যক্তি ও ফ্যানরা উপস্থিত থাকবেন।

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বরা টিজিএ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অতীতে গ্যাল গ্যাদোত, ক্রিস্টোফার নোলান, কিয়ানু রিভস, ভিন ডিজেল, আল পাচিনো, জেসন শোয়ার্টজম্যান, জ্যাক ব্ল্যাক, মার্গো রবি ও টম হল্যান্ডের মতো সেলিব্রেটিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

টিজিএ-তে ৩১টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে রয়েছে- গেম অব দ্য ইয়ার, বেস্ট গেম ডিরেকশন, বেস্ট ন্যারেটিভ, বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট স্কোর অ্যান্ড মিউজিক, বেস্ট অডিও ডিজাইন, বেস্ট পারফরম্যান্স, ইনোভেশন ইন অ্যাক্সেসিবিলিটি সহ আরও নানান ক্যাটাগরি। ২০২৩ সালের গেম অব দ্য ইয়ারের মনোনয়নগুলো হলো- অ্যালেন ওয়েক ২, বালডুর’স গেট ৩, মার্ভেলের স্পাইডার-ম্যান ২, রেসিডেন্ট এভিল ৪, সুপার মারিও ব্রোস ওয়ান্ডার ও দ্য লিজেন্ড অব জেল্ডা: টিয়ার্স অব দ্য কিংডম৷ সৃজনশীল ও প্রযুক্তিগত সকল ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন নির্দিষ্ট গেমকেই দ্য গেম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।

ইমো ব্যবহারকারীরা হোমপেজের ‘স্টোরি’ সেকশন ও ভয়েস রুমের নির্দিষ্ট ব্যানারে ক্লিক করে সরাসরি সম্প্রচার দেখার সুযোগ পাবেন। ৩ ঘণ্টা ধরে চলা এই বিশ্বমানের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এই অংশীদারিত্বের বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “আমরা দ্য গেম অ্যাওয়ার্ডস- -এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হতে পেরে ও আমাদের কমিউনিটির জন্য আকর্ষণীয় এই ইভেন্টটি নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সেবা আরও সমৃদ্ধ করতে, কমিউনিটির জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার ক্ষেত্রে নিরলস কাজ করছি আমরা।”

দ্য গেম অ্যাওয়ার্ডসের সিইও ও হোস্ট জেফ কিথলি বলেন, “আমরা আরও বেশি দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এজন্য আমাদের কমিউনিটিতে ইমো ও এর ব্যবহারকারীদের যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় চেয়েছি মানুষ যেনো গেমিং -কে উৎসাহব্যঞ্জক ও একইসাথে চ্যালেঞ্জিং বিনোদন মাধ্যমে হিসেবে গ্রহণ করে।”

ইমো ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইচ, এক্স, আইজিএম, স্টিম ও টিকটকের মতো অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com